২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালে এবার ৫.৩ মাত্রার ভূমিকম্প

নেপালে ফের ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৩।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>>আইএএনএস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2015, 11:00 AM

Updated : 12 Oct 2022, 03:49 PM

বৃহস্পতিবার রাতে ভূমিকম্পটি হয় বলে শুক্রবার গণমাধ্যমের খবরে বলা হয়েছে।

নেপালের জাতীয় ভূমিকম্প কেন্দ্র বলছে, বৃহস্পতিবারের এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল রাজধানী কাঠমান্ডুর ৬৫ কিলোমিটার দূরে সিন্ধুপালচক জেলায়।

Image
২৫ এপ্রিল ভয়াবহ ভূমিকম্পের পর নেপালের রাজধানী কাঠমান্ডুর ধ্বংস্তূপের চিত্র

২৫ এপ্রিল ভয়াবহ ভূমিকম্পের পর নেপালের রাজধানী কাঠমান্ডুর ধ্বংস্তূপের চিত্র

চলতি বছরের ২৫ এপ্রিলের ভয়াবহ ভূমিকম্পের পরাঘাত হিসাবে এই ভূমিকম্পকে বিবেচনা করা হচ্ছে।

৭ দশমিক ৮ মাত্রার ওই ভূমিকম্পে দেশটিতে ৮,৫০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। অবকাঠামোগত ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছে।

ওই ভূমিকম্পের পর থেকে নেপালের মানুষেরা প্রতিদিনই তিন থেকে চারটি কম মাত্রার পরাঘাত অনুভব করছে ।