২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিফ্টে আটকা পড়ার ৩ দিন পর উদ্ধার

ইতালির রোমে একটি লিফ্টে আটকা পড়ার তিন দিন পর দুই জন যাজিকাকে উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2015, 08:28 PM

Updated : 26 Jul 2022, 12:00 PM

ওই সময় তাদের কাছে কোন পানি বা খাবার ছিল না। 

দুই যাজিকার একজন নিউ জিল্যান্ডের নাগরিক, যার বয়স ৬৯ বছর। অন্যজন আয়ারল্যান্ডের নাগরিক, যার বয়স ৫৮ বছর।

ইতালির গণমাধ্যম জানায়, বিদ্যুৎ বিভ্রাটের কারণে শুক্রবার `ম্যারিস্ট কনভেন্ট’র লিফ্টে আটকা পড়েন ওই দুই যাজিকা।

তারা সাহায্যের জন্য চিৎকার করেন। কিন্তু কেউ তা শুনতে পায়নি। উইকেন্ড শুরু হয়ে যাওয়ায় কেউ আর ওই ভবনে আসেনি।

সোমবার একজন পরিচ্ছন্নতাকর্মী ভবনে ঢোকার জন্য দরজার ঘণ্টা বাজালেও কেউ দরজা খুলে না দেয়ায় তিনি পুলিশে খবর দেন।

পুলিশ ভবনের ভেতরে ঢোকে এবং সেখানে কেউ আছে কিনা জানতে চায়। উত্তরে যাজিকারা বলেন, “হঁ্যা, আমরা এখানে, এলিভেটরের মধ্যে।”

তাদেরকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারা প্রচণ্ড পানিশূন্যতায় ভুগছিলেন।