মরোক্কোয় সমুদ্র সৈকতে ডুবে গেল ১১ কিশোর অ্যাথলেট
মরোক্কোর রাজধানী রাবাতের একটি অরক্ষিত সমুদ্র সৈকতে ১১ কিশোর বয়সী অ্যাথলেট ডুবে গেছেন।
অ্যাথলেটদের অধিকাংশই মেয়ে এবং তাদের বয়স ১২ থেকে ১৭ বছরের মধ্যে।
একটি ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে বেন স্লিমানে শহরের কাছে সমুদ্র সৈকতে এই ভ্রমণের আয়োজন করা হয়। এতে প্রায় ৪৬ জন অংশ নিয়েছিলেন।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সমুদ্রে ডুবে যাওয়াদের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে। দুটি হেলিকপ্টার ও বেশ কয়েকটি নৌকা দিয়ে এই তল্লাশি চলছে।
ইতোমধ্যে ছয়জনের মরদেহ উদ্ধার করা হলেও বাকি পাঁচজনের সন্ধান পাওয়া যায়নি।
ডুবে যাওয়া থেকে দুইজন রক্ষা পেয়েছেন বলে জানা গেছে।
এ ঘটনায় কার্যকারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।
