২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যালিস্টিক মিসাইল বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা

যুক্তরাষ্ট্র-জাপানের কয়েক বিলিয়ন ডলার বিনিয়োগের ফসল ব্যালিস্টিক মিসাইল বিধ্বংসী ক্ষেপণাস্ত্র স্টান্ডার্ড মিসাইল-থ্রি (এসএম-থ্রি) ব্লক টুএ-র প্রথম পরীক্ষা সফল হয়েছে বলে জানিয়েছে দেশদুটি। 

রয়টার্স

>>

রয়টার্স

Published : 08 Jun 2015, 01:03 PM

Updated : 25 Apr 2022, 01:27 PM

যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র রিক লেহনার রোববার দেশদুটির পক্ষ থেকে এ কথা জানান। 
 
শনিবার ক্যালিফোর্নিয়া উপকূলের মুগু সি রেঞ্জ পয়েন্ট থেকে ছোঁড়া ‘এসএম-থ্রি ব্লক টুএ’ ক্ষেপণাস্ত্রটি সফলভাবে একটি ব্যালিস্টিক মিসাইলকে ধ্বংস করেছে বলে জানিয়েছেন লেহনার। 
 
এই ক্ষেপণাস্ত্র উন্নয়ন প্রকল্পে যুক্তরাষ্ট্র দুই বিলিয়ন ডলার ও জাপান এক বিলিয়ন ডলার ব্যয় করেছে বলে জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের রেথন্স কোম্পানি ক্ষেপণাস্ত্রটি তৈরি করেছে। 
 
এটি লকহিড মার্টিন কর্পোরেশনের তৈরি এসএম-থ্রি ক্ষেপণাস্ত্রের সর্বাধুনিক সংস্করণ। এই ক্ষেপণাস্ত্র শত্রুর ছোঁড়া ব্যালিস্টিক মিসাইল মহাশূন্যে থাকাকালেই সেটিকে ধ্বংস করবে। 
 
যুক্তরাষ্ট্র নৌবাহিনীর এজিস জাহাজ বহর, জাপানের কনগো জাহাজ বহর ও পোল্যান্ড এবং রোমানিয়ার স্থলভিত্তিক উপকূলীয় এজিস স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্রটি সংযোজনের আগে আরো তিন বছর পরীক্ষা-নিরীক্ষা করা হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের অপর এক প্রতিরক্ষা কর্মকর্তা।