২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অভিবাসী উদ্ধারে নেমেছে ব্রিটিশ যুদ্ধজাহাজ

যুক্তরাজ্যের একটি যুদ্ধজাহাজ ভূমধ্যসাগর থেকে অন্তত পাঁচশ অভিবাসীকে উদ্ধারের কাজে নেমেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2015, 08:57 PM

Updated : 25 Apr 2022, 01:27 PM

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে রোববার এক বিবৃতিতে একথা  জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, একটি হেলিকপ্টার গভীর সমুদ্রে ভাসমান অবস্থায় অভিবাসী বোঝাই চারটি নৌযান খুঁজে পেয়েছে। ওই নৌযানগুলোতে থাকা অভিবাসীদেরই উদ্ধার করার চেষ্টা চলছে।

এর আগে শনিবার ভূমধ্যসাগর থেকে অভিবাসী বোঝাই পাঁচটি কাঠের নৌকা উদ্ধার করা হয়, যেখানে দুই হাজারের বেশি অভিবাসী ছিলেন।

ওইদিন ইতালির কোস্ট গার্ডের পক্ষ থেকে বলা হয়েছিল, ভূমধ্যসাগরে এখনও অভিবাসী বোঝাই আরও সাতটি নৌকা ভাসছে।