জি৭’কে রুশ আগ্রাসন রুখে দাঁড়াতে হবে: ওবামা
জি৭ নেতাদেরকে ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসন রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।
বিশ্বের সবচেয়ে ধনী সাত দেশের জোট জি৭ এর দুইদিনের সম্মেলনে যোগ দিতে জার্মানিতে বাভারিয়ারআল্পসে পৌঁছে রোববার নতাদেরকে এ আহ্বান জানান তিনি।
জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মের্কেলের উষ্ষ অভ্যর্থনার মধ্য দিয়ে উদ্বোধনী বক্তব্যে ওবামা জানান, জি৭ সম্মেলনে অনেক বিষয়ের মধে রাশিয়ার আগ্রাসন রুখে দাঁড়ানোর বিষয়টি নিয়ে আলোচনা হবে।
ইউক্রেইনের প্রতি রাশিয়ার উসকানিমূলক আচরণের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা হবে বলে জানান তিনি।
রোববার জার্মানির বাভারিয়ার আল্পস পার্বত্য এলাকার এ সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, কানাডা, ফ্রান্স, ইতালি ও জাপানের সরকার প্রধানরা জার্মানি গেছেন।
সম্মেলনে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি মোকাবেলায় এক সঙ্গে কাজ করার বিষয়ে একটি চূক্তিতে উপনীত হতে চান জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল।
ডিসেম্বরে প্যারিসে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে এ ব্যাপারে আলোচনা অনেকদূর এগিয়েছিল। এছাড়া, বিশ্বস্বাস্থ্য বিষয়েও গুরুত্বের সঙ্গে আলোচনা হবে।
তবে সবকিছু ছাপিয়ে ইউক্রেইন সংকট ও গ্রিস বিষয়ক আলোচনাই সবচেয়ে গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।
ওবামা বলেন, “নেতারা বিশ্ব অর্থনীতি, বাণিজ্য সহযোগিতা এবং ইউক্রেইনের প্রতি রাশিয়ার আগ্রাসী আচরণ, চরমপন্থিদের নৃশংসতার হুমকি ও আবহাওয়ার পরিবর্তন নিয়ে আলোচনা করবেন।”
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার জার্মানির ওপর নজদারির খবর প্রকাশ পাওয়ার পর দুই দেশের সম্পর্কের অবনতি হয়। ওবামা ও মেরকেল উভয়ই পুরনো সম্পর্কে ফেরার বিষয়ে আলোচনা করবেন বলেও ধারণা করা হচ্ছে।
ওবামা বলেন, “জার্মানির জনগণের জন্য আমার বার্তা খুবই সাধারণ: আমরা আপনাদের বন্ধুত্ব ও নেতৃত্বের জন্য কৃতজ্ঞ। ইউরোপ ও সারা বিশ্বের মিত্রদের পাশে আমরা সবসময় একসঙ্গে দাঁড়িয়েছি।”
মেরকেল যুক্তরাষ্ট্রকে ‘আমাদের বন্ধু’ ও ‘অপরিহার্য্ সঙ্গি’ বলে বর্ণনা করেছেন।
