২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘সেলফি’র সূত্র ধরে আইএস কার্যালয়ে বোমা

সেলফি সবার জন্য নয়- সন্ত্রাসীদের জন্য তো সেটা নিশ্চিতভাবেই নয়।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2015, 10:06 PM

Updated : 25 Apr 2022, 01:27 PM

ইসলামিক স্টেটের (আইএস) এক জঙ্গি সিরিয়াতে তাদের প্রধান কার্যালয়কে পেছনে রেখে একটি সেলফি তোলেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা পোস্ট করেন। ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর বোমা ভবনটি গুঁড়িয়ে দেয়।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী, ওই সেলফি ব্যবহার করেই সিরিয়ায় আইএস’র প্রধান কার্যালয়ের অবস্থান খুঁজে বের করা হয়।

যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী জানায়, ওই সেলফিটি প্রথমে ফ্লোরিডার হাবার্ট বিমান ঘাঁটির   জেনালের হক কার্লিসলের নজরে পড়ে। তিনি ছবিটি স্ক্যান করেন।

সেলফি তোলা জঙ্গিকে ‘নির্বোধ’ বলে বর্ণনা করেন কার্লিসলে।

কার্লিসলের বরাত দিয়ে পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়, “বিমান বাহিনীর সদস্যরা সামাজিক যোগাযোগ মাধ্যমে (আইএস সম্পর্কে) চিরুনী তল্লাশি চালাচ্ছিল। ওই সময় তারা কয়েকজন নির্বোধকে খুঁজে পায়।”

“সঙ্গে সঙ্গে গোয়েন্দা কর্মকর্তারা কাজে নেমে পড়ে,  লম্বা কাহিনী সংক্ষিপ্ত রূপ ধারণ করে, ২২ ঘণ্টার মধ্যে ওই ভবনের উদ্দেশ্যে জঙ্গি বিমান রওয়ানা হয়ে যায় এবং তিনটি জেডিএএমএস পুরো ভবনটি গুঁড়িয়ে দেয়।”

“সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করা হয়েছিল, যেটা ব্যবহার করে এটা করা হয়েছে। মাত্র ২২ ঘণ্টার মধ্যে লক্ষ্যবস্তুতে বোমা ফেলা হয়েছে।”