২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেক্সিকোর পর্বতে ১৫ বছরের পুরনো মৃতদেহের সন্ধান

মেক্সিকোর সর্বোচ্চ পর্বত পিকো দে ওরিজাবাতে প্রায় ১৫ বছর আগে মারা যাওয়া এক ব্যক্তির মৃতদেহ খুঁজে পেয়েছে পর্বতারোহীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2015, 07:52 PM

Updated : 25 Apr 2022, 01:27 PM

স্থানীয় একজন কর্মকর্তা বলেন, মৃত ওই ব্যক্তির বয়স ২৫ বছরের মত। প্রায় ১৫ বছর আগে সে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।

“মৃত ব্যক্তির গায়ে সাধারণ পোশাক রয়েছে এবং খুব সম্ভবত সে কোন বিমানের যাত্রী ছিল।”

১৯৯০ সালে মেক্সিকোর ওই পাহাড়ী এলাকায় একটি বিমান বিধ্বস্ত হয়েছিল।  

পিকো দে ওরিজাবাত পাহাড়ে এই নিয়ে মমিতে পরিণত হওয়া তিনটি মৃতদেহ পাওয়া গেল।

অন্য দুইটি মৃতদেহ বরফে চাপা পড়া অবস্থায় পাওয়া যায়। ১৯৫৯ সালে পাহাড়টিতে তুষার ধসের পর কয়েকজন পর্বতারোহীরা নিখোঁজ ছিলেন। খুব সম্ভবত ওই দুইটি মৃতদেহ তাদের কারো।

সম্প্রতি খুঁজে পাওয়া মৃতদেহের পরিচয় এখনও পাওয়া যায়নি।

মৃতদেহের গায়ে সাদা শার্ট, ট্রাউজার ও ধূসর রংয়ের একটি সোয়েটার ছিল। তবে তার জুতা খুঁজে পাওয়া যায়নি। যা থেকে ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি পর্বতারোহী ছিল না।