২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি মসজিদে বোমা হামলাকারী সন্দেহভাজনদের পরিচয় প্রকাশ

সৌদি আরবের দুটি শিয়া মসজিদে ‍দুটি প্রাণঘাতী বোমা হামলায় জড়িত ১৬ সন্দেহভাজনের ছবিসহ পরিচয় প্রকাশ করেছে দেশটির কর্তৃপক্ষ। 

রয়টার্স

>>

রয়টার্স

Published : 04 Jun 2015, 12:29 PM

Updated : 12 Oct 2022, 03:45 PM

এই সন্দেহভাজনদের গ্রেপ্তারে তথ্য দিয়ে সহায়তা করতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৫০ লাখ রিয়াল পুরস্কারের প্রস্তাব দিয়েছে বলে বুধবার জানিয়েছে সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ।

পাশাপাশি পরবর্তী কোনো হামলার আগাম তথ্য দেওয়ার ক্ষেত্রে ৭০ লাখ রিয়াল পুরস্কার ঘোষণা করা হয়েছে। 

পরিচয় প্রকাশ ও পুরস্কার ঘোষণা ছাড়াও সন্দেহভাজনদের সঙ্গে কোনো ধরনের সংস্রব রাখা ব্যক্তিদেরও দায়ী হিসেবে বিবেচনা করা হবে বলে সতর্ক করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

শুক্রবার নারীর ছদ্মবেশ নেওয়া এক আত্মঘাতী পূর্বাঞ্চলীয় শহর দাম্মামের এক শিয়া মসজিদের বাইরে বোমা বিস্ফোরণ ঘটায়। এতে হামলাকারীসহ আরো চারজন নিহত হন। 

এক সপ্তাহ আগে অপর এক আত্মঘাতী দাম্মামের নিকটবর্তী আল কাতিফ প্রদেশের আল কাদেহ গ্রামের আরেকটি শিয়া মসজিদে বোমা হামলা চালায়। ওই হামলায় ২২ জন নিহত হন।  দুটি হামলারই দায় স্বীকার করেছিল সুন্নি জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) । দাম্মামের বোমাহামলাকারীকে ২০ বছর বয়সী সৌদি নাগরিক খালিদ আল-ওয়াহবি আল-শেমারি বলে শনাক্ত করা হয়েছে।  দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে ১৬ জনের ছবি ও পরিচয় প্রকাশ করে তারা ওই দুটি হামলায় জড়িত ছিলেন বলে দাবি করা হয়েছে।