আইএস’র আত্মঘাতী হামলায় ৪৫ ইরাকি সেনা নিহত
ইরাকে সামারার দক্ষিণের একটি সেনাঘাঁটিতে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের চালানো বিস্ফোরকভর্তি ট্যাংক অস্ত্র গুদামের সঙ্গে ধাক্কা খেয়ে বিস্ফোরণ ঘটে অন্তত ৪৫ সেনা নিহত হয়েছে।
আত্মঘাতী এক হামলাকারী সামরিক ওই ঘাঁটিতে ট্যাংকটির বিস্ফোরণ ঘটায় বলে জানিয়েছেন নিরাপত্তা কর্মকর্তারা। আরবি ভাষার আল-বাগদাদিয়া স্যাটেলাইট টিভি এ খবর দিয়েছে। হামলা থেকে রক্ষা পেয়েছে অন্তত ৩৩ জন সেনা।
হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার না করলেও হামলার ধরণ দেখে হালমলাটি আইএস জঙ্গিরাই চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
