২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়ায় আইএসের আত্মঘাতী হামলায় নিহত ৫

লিবিয়ার মিসরাতা শহরে ইসলামিক স্টেটের (আইএস) এক আত্মঘাতী বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আইএএনএস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2015, 11:43 AM

Updated : 25 Apr 2022, 01:26 PM

একটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রোববারের এই হামলায় আরো ছয়জন আহত হয়েছেন। 

ওইদিন আত্মঘাতী এক হামলাকারী একটি গাড়ি চালিয়ে মিসরাতা শহরের প্রবেশ মুখের দাফনিয়া গেইটে এসে বিস্ফোরণ ঘটায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত ও আটজন আহত হন। আহতদের হাসপাতালে নেয়ার পর আরো দুইজন মারা যান।

আইএসের লিবিয়া শাখা ট্যুইটারে হামলার দায় স্বীকার করেছে। আত্মঘাতী হামলাকারী একজন তুনিসীয় নাগরিক বলে জানিয়েছে আইএস।

২০১১ সালে গণঅভ্যুত্থান ও পরবর্তী গৃহযুদ্ধে ক্ষমতাচ্যুত হন লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মাম গাদ্দাফি। এর পর থেকে রাজনৈতিক বিরোধে অস্থিতিশীল হয়ে আছে দেশটি। এই পরিস্থিতির সুযোগে দেশটিতে জঙ্গিবাদ বিস্তৃত হচ্ছে।