২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৬ চীনা নাগরিকের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ

দুটি প্রযুক্তি কোম্পানি থেকে কোড চুরির অভিযোগে চীনের ছয়জন নাগরিককে অভিযুক্ত করেছে যুক্তরাষ্ট্র।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2015, 08:01 PM

Updated : 25 Apr 2022, 01:23 PM

চীনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ চুরির জন্য তাদের বিরুদ্ধে অর্থনৈতিক গুপ্তচরবৃত্তির অভিযোগআনা হয়েছে।

এদের মধ্যে একজন চীনের তিয়ানজিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাও ঝ্যাং। তাকে শনিবার লস এঞ্জেলেস বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিরা সবাই চীনে রয়েছে বলে মনে করা হচ্ছে।

ঝ্যাং এবং তিয়ানজিনের আরো দুজন অধ্যাপক চিপমেকার অ্যাভাগো টেকনোলোজিস লিমিটেড এবং স্কাইওয়ার্ক সলিউশন ইঙ্ক থেকে সোর্স কোড ও অন্যান্য তথ্য চুরি করেন। চুরির এ প্রক্রিয়া দীর্ঘদিন ধরে চলেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রেরবিচার বিভাগ।

বহু বছরের মধ্যে এ নিয়ে তৃতীয়বারের মত চীনের পক্ষ থেকে সংঘটিত অর্থনৈতিক গুপ্তচনবৃত্তির অভিযোগ করল যুক্তরাষ্ট্র। এ থেকে এটি পরিষ্কার যে, চীনের কার্যকলাপের ওপর নজর রাখছে যুক্তরাষ্ট্র, যে দেশটিকে তারা জাতীয় নিরাপত্তায় বড় ধরনের উদ্বেগ আখ্যা দিয়েছে।

৬ জনকে অভিযুক্ত করার এ ঘটনা চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা আরো বাড়াবে বলেই আশঙ্কা করা হচ্ছে।