কাবুল বিমানবন্দরের কাছে বোমা বিস্ফোরণ
আফগানিস্তানের রাজধানী কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে রাস্তায় এক গাড়িবোমা বিস্ফোরণে অন্ততপক্ষে তিনজন নিহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা এই তথ্য জানিয়েছে। নেটো সেনাদের লক্ষ করে রোববারের এই হামলাটি চালানো হয়েছে বলে পুলিশের ধারণা।
পুলিশের মুখপাত্র এবাদুল্লাহ করিমি জানিয়েছেন, কাবুলের প্রধান বিমানবন্দর থেকে কাছাকাছি নেটোর একটি ঘাঁটিতে যাওয়ার সময় বিদেশি সেনাদের একটি বহরের মধ্যে এক আত্মঘাতী হামলাকারী টয়োটা করোলা গাড়ি নিয়ে বিস্ফোরণ ঘটায়।
এর বাইরে বিস্তারিক কিছু জানাননি তিনি।
তাৎক্ষিণভাবে কোনো পক্ষ হামলা দায় স্বীকার করেনি।
তবে ২০১৪ সালে দেশটি থেকে অধিকাংশ বিদেশি সেনা চলে যাওয়ার পর থেকে আফগানিস্তানজুড়ে তালেবান বিদ্রোহীরা ধারাবাহিক হামলা শুরু করেছে।
