২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লাদেনের খোঁজই জানা ছিল না, বলল পাকিস্তান

আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের অবস্থান সম্পর্কে আগে থেকে কোনোকিছু জানা থাকার কথা অস্বীকার করেছে পাকিস্তান।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2015, 07:43 PM

Updated : 25 Apr 2022, 01:21 PM

২০১১ সালে খাইবার-পাখতুনখাওয়ার সেনাশহর অ্যাবোটাবাদের বাড়িতে যুক্তরাষ্ট্রের চালানো অভিযানে নিহত হন বিন লাদেন।

বৃহস্পতিবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের পররাষ্ট্রবিভাগের মুখপাত্র কাজী খলিলুল্লাহ বলেছেন, “অ্যাবোটাবাদে লাদেনের উপস্থিতির কথা পাকিস্তান জানত না।”

অ্যাবোটাবাদে যুক্তরাষ্ট্রের লাদেনকে হত্যার অভিযান সম্পর্কে পাকিস্তান আগেভাগেই জানত বলে খ্যাতনামা মার্কিন অনুসন্ধানী সাংবাদিক ও লেখক সেমুর হার্শ সম্প্রতি এক নিবন্ধে দাবি করার পর পাকিস্তান এ প্রতিক্রিয়া জানাল।

‘লন্ডন রিভিউ অব বুকস’ এ প্রকাশিত নিবন্ধে হার্শ লিখেছেন, পাকিস্তানের সহযোগিতাতেই যুক্তরাষ্ট্র অভিযান চালিয়ে লাদেনকে হত্যা করে। কিন্তু পরে ওয়াশিংটন এককভাবে এ অভিযানের কৃতিত্ব নেয়ার জন্য পাকিস্তানের ভূমিকাকে ধামাচাপা দিয়ে মিথ্যাচার করেছে।

তবে হোয়াইট হাউজও হার্শের এ নিবন্ধ ‘মিথ্যায় ভরা’ বলে উড়িয়ে দিয়েছে।