২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যামেরনকে ওবামা ও ওলাঁদের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2015, 11:17 PM

Updated : 25 Apr 2022, 01:20 PM

ক্যামেরনকে অভিনন্দন জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, “বিশ্বের শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধির জন্য আমরা যেভাবে একসঙ্গে কাজ করছি এবং আমদের দুই দেশের মধ্যে যে সুসম্পর্ক রয়েছে তা বজায় রাখতে এবং আরো শক্তিশালী করতে আমি আগ্রহী।”

ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাসোয়াঁ ওলাঁদ ক্যামেরনকে তার নিরঙ্কুশ বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। সেইসঙ্গে আন্তর্জাতিক ও ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য তিনি ক্যামেরনকে প্যারিসে আমন্ত্রণ জানান।

ডাউনিং স্ট্রিটের পক্ষ থেকে বলা হয়, “প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানোর জন্য ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাসোয়াঁ ওলাঁদ ফোন করেছিলেন। তিনি ইইউ ও আন্তর্জাতিক বিষয় নিয়ে কথা বলতে প্রধানমন্ত্রীকে প্যারিসে আমন্ত্রণ জানিয়েছেন।”

৭ মে’র নির্বাচনে যুক্তরাজ্যের পার্লামেন্টের ৬৫০টি আসনের মধ্যে ৩৩১টি আসনে জিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে ক্যামেরনের কনজারভেটিভ পার্টি।