ভূমিকম্পের ১২৮ ঘন্টা পর নারী উদ্ধার
নেপালে ২৫ এপ্রিলের ভূমিকম্পের ১২৮ ঘন্টা পর ভবনের ধ্বংসস্তুপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে এক নারীকে।
গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নেপালের গঙ্গাবু গ্রামের জনসেবা গেস্ট হাউসের ধ্বংসাবশেষ থেকে ২৪ বছর বয়সী কৃষ্ণা দেবী খাড়কাকে বের করে আনে নেপালের সেনা, পুলিশ বাহিনী এবং ইসরায়েলের যৌথ উদ্ধাকারী দল।
গত শনিবার নেপালে ৭ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে হতাহতের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। নিহতের সংখ্যা ছয় হাজার ছাড়িয়েছে। ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে আহত হয়েছেন প্রায় ১৪ হাজার জন।
