আফগানিস্তানে ভূমিধসে ৫০ জনের বেশি নিহত
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাদাখশান প্রদেশে ভূমিধসে ৫০ জনের বেশি মানুষ নিহত এবং আরো কয়েকজন নিখোঁজ হয়েছে বলে জানিয়েছেন এক কর্মকর্তা।
প্রাদেশিক দুর্যোগ ব্যাবস্থাপনা বিভাগের পরিচালক সাঈদ আবদুল্লাহ হোমায়ন দেহখানের উদ্ধৃতি দিয়ে সিনহুয়া বার্তা সংস্থা জানায়, সকালে খাওয়াহান জেলার ঝারহাবা গ্রামে এ ভূমিধস হয়। উদ্ধার অভিযান চলছে।
দেহখান বলেন, “আমাদের হিসাবমতে দেখা গেছে, প্রায় ১শ’ টি বাড়ি মাটিচাপা পড়েছে। নিহত এবং নিখোঁজের সঠিক সংখ্যা বলাটা এখন খুবই মুশকিল।”
এরই মধ্যে জেলা গভর্নর স্থানীয় গণমাধ্যমকে বলেন, ভূমিধসে ৫০ জনের বেশি মানুষ নিহত হয়েছে।
