২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালিতে জাতিসংঘের গাড়ীবহরে হামলা, নিহত ২

মালিতে জাতিসংঘের পণ্য সরবরাহের গাড়ীবহরে বন্দুকধারীদের হামলায় দুই জন বেসামরিক ব্যক্তি (গাড়ি চালক) নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2015, 09:37 PM

Updated : 25 Apr 2022, 01:15 PM

মালিতে জাতিসংঘ মিশনের পক্ষ থেকে বলা হয়, শুক্রবার রাতে মালির উত্তরাঞ্চলের শহর গাও এর কাছে এ ঘটনা ঘটে।

বন্দুকধারীরা অস্ত্রের মুখে গাড়ীবহরটি থামায় এবং ঠাণ্ডা মাথায় চালকদের মধ্যে দুইজনকে হত্যা করে। এরপর তারা পণ্যবাহী ট্রাকগুলোতে আগুন ধরিয়ে দেয়। তৃতীয় চালক আহত হয়েছেন। 

২০১৩ সালে মালির উত্তরাঞ্চল থেকে ইসলামপন্থি জঙ্গিদের হটিয়ে দেয় ফ্রান্স নেতৃত্বাধীন বাহিনী। তারপর থেকে জাতিসংঘ ওই এলাকার নিরাপত্তার দায়িত্ব নেয়।

২০১৩ সালের জুলাই থেকে এখন পর্যন্ত মালিতে জাতিসংঘের ৩৫ জন সেনা নিহত এবং ১৪০ জন আহত হয়েছে।