২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১৯৭৯’র পর প্রথম নারী রাষ্ট্রদূত নিয়োগ করছে ইরান

১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর এই প্রথম বিদেশে নারী রাষ্ট্রদূত নিয়োগ করছে ইরান।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 14 Apr 2015, 09:53 PM

Updated : 25 Apr 2022, 01:14 PM

অনির্দিষ্ট কয়েকটি সূত্রের উদ্ধৃতি দিয়ে গত সোমবার ইরানের আধা-সরকারি ফার্স এবং মেহর বার্তা সংস্থা একথা জানিয়েছে।

পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র মারজিয়েহ আফখামকে গুরুত্বপূর্ণ এ পদে অধিষ্ঠিত করছে ইরান। তবে তাকে কোনো দেশে পাঠানো হবে তা স্পষ্ট জানা যায়নি।

ইরানের ইতিহাসে আফখামই হবেন বিদেশে দেশটির দ্বিতীয় এবং ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর প্রথম নারী রাষ্ট্রদূত।

আফখামের আগে ১৯৭০ এর দশকে আরেকজন ইরানি নারী রাষ্ট্রদূত ছিলেন মেহরানিজ দোলাতশাহী। তিনি কাজ করেছিলেন ডেনমার্কে।

নারী অধিকার প্রতিষ্ঠায় ইরানের পিছিয়ে থাকার সমালোচনা বরাবরই করে আসছে মানবাধিকার সংগঠনগুলো। দেশটিতে নারীরা বেশিমাত্রায় সহিংসতার শিকার এবং ১০ বছর বয়সেই তাদেরকে বিয়ে দিতে বাধ্য করা হয়।

প্রেসিডেন্ট হাসান রুহানি ইরানের ক্ষমতায় আসার পর তার নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে দেশে নারী অধিকারের উন্নয়ন ঘটানোর অঙ্গীকার করেছেন।