২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরমাণু চুল্লি ফের চালুর বিরুদ্ধে রায় জাপানি আদালতের

নিরাপত্তা উদ্বেগের কথা বিবেচনা করে দুটো পারমাণবিক চুল্লি নতুন করে চালু করার পদক্ষেপ আটকে দিয়েছে জাপানের আদালত।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2015, 07:11 PM

Updated : 25 Apr 2022, 01:14 PM

এতে করে হোঁচট খেল ফুকুশিমা বিপর্যয়ের ৪ বছর পর ফের পারমাণবিক জ্বালানির পথে ফেরার প্রধানমন্ত্রী শিনজো আবের প্রচেষ্টা।

এক বছরেরও কম সময়ের মধ্যে এ নিয়ে দু’বার কানসাই ইলেকট্রিক পাওয়ার পরিচালিত পারমাণবিক চুল্লি চালুর বিরুদ্ধে রায় দিল জাপানের আদালত।

ফুকুশিমা বিপর্যয়ের পর পারমাণবিক জ্বালানি খাতে জাপানের বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়ার দিকটি উপেক্ষিত হয়েছে আদালতের এ রায়ে। ফলে পারমাণবিক জ্বালানি কর্মসূচি পরিচালনাকারী কোম্পানিগুলো চুল্লি চালু নিরাপদ বলে গণ্য করলেও অদালতের রায়ের কারণে সরকারের চুল্লি চালুর পরিকল্পনায় ছেদ পড়ার আশঙ্কা সৃষ্টি হল।

ফুকুশিমা এলাকার কাছে কানসাইয়ের পারমাণবিক চুল্লিগুলো সব মৌলিক নিরাপত্তা বিধি পূরণ করে এ বছরই কোনো এক সময় পুনরায় চালু হওয়ার অপেক্ষায় ছিল। কিন্তু আদালত তা চালুর বিপক্ষেই রায় দিল।