কলম্বিয়ায় এক হ্যাকারের ১০ বছর কারাদণ্ড
কলম্বিয়ায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে একজন হ্যাকারকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
আন্দ্রেস সেপুলভেদা সরকারের সঙ্গে বিপ্লবী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী ফার্কের শান্তি আলোচনায় গোয়েন্দাগিরিসহ আরো কয়েকটি অপরাধের অভিযোগ স্বীকার করে নিলে তাকে এই দণ্ড দেয়া হয়।
অপরাধ স্বীকার করার বিনিময়ে শাস্তি কমানোর ব্যাপারে আইন কর্মকর্তাদের দেয়া সুযোগ গ্রহণ করেন সেপুলভেদা।
মোট পাঁচটি অপরাধে দোষী সাব্যস্ত হন হ্যাকার সেপুলভেদা। তার মধ্যে গোয়েন্দাগিরিও রয়েছে।
বোগাটার আদালত তার বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করে নেয়ার পরিপ্রেক্ষিতে তাকে ১০ বছর কারাদণ্ড দেয়া হয়। পাশাপাশি তাকে আর্থিক জরিমানাও করা হয়।
