হাইতি উপকূলে নৌকাডুবিতে নিহত ২১
হাইতির উত্তর উপকূলে একটি অভিবাসীবোঝাই নৌকা ডুবে গেলে অন্ততপক্ষে ২১ জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দেশটির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এ খবর জানিয়েছেন।
নৌকাটি মধ্যরাতে হাইতি উপকূল ছেড়ে যায়। কিন্তু বিরূপ আবহাওয়ার কারণে এটি বৃহস্পতিবার ভোরে ডুবে যায়।
হাইতির একজন কর্মকর্তা আলটা জেন ব্যাপ্টিস্টের বরাতে সিনহুয়া এ খবর জানিয়েছে।
দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর বোর্গনের কাছে উপকূলে লাশগুলো পাওয়া যায়।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, অনেকেই বেঁচে এসেছেন। তবে সেই সংখ্যা তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষ জানায়নি।
