২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়েমেনে প্রাদেশিক রাজধানী হুতিদের দখলে

ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহ বাহিনীর অনুগত হুতি যোদ্ধারা পূর্বাঞ্চলের সুন্নি শাবওয়া প্রদেশের রাজধানীতে ঢুকে পড়েছে বলে জানিয়েছে অধিবাসীরা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2015, 06:56 PM

Updated : 25 Apr 2022, 01:13 PM

সৌদিআরবের নেতৃত্বধীন জোট বাহিনীর বিমান হামলার মুখেও প্রাদেশিক রাজধানী আতাকে ঢুকে স্থানীয় সরকারের কার্যালয় এবং নিরাপত্তা বাহিনীর কম্পাউন্ডগুলো দখলে নিয়েছে হুতিরা।

স্থনীয় আদিবাসী বায়োজ্যষ্ঠ এবং নিরাপত্তা কর্মকর্তাদের সহায়তায় হুতিরা সেখানে ঢুকেছে বলে জানিয়েছে অধিবাসীরা।হুতিরা এই প্রথম শহরটিতে প্রবেশ করল।

সৌদি আরব নেতৃত্বাধীন জোট হুতিদের ওপর গত দুসপ্তাহে বিমান হামলা জোরদার করেছে। হুতিরা এডেনের লড়াইয়ে অগ্রগতি অর্জন করায় তাদের ওপর হামলা জোরদার হয়েছে।

কিন্তু তারপরও এডেনের কেন্দ্রস্থলে ঢুকে পড়েছে হুতিরা। তবে জোট বাহিনী বলছে হুতিদের সরবরাহ পথ এবং অস্ত্রাগার ধ্বংস করে তাদেরকে পিছু হটিয়ে দেয়া হয়েছে।