ইরান চুক্তির পক্ষে এক-তৃতীয়াংশ রিপাবলিকান
যুক্তরাষ্ট্রের ৩১ শতাংশ রিপাবলিকান ইরানের সঙ্গে ছয় বিশ্বশক্তির নতুন পারমাণবিক চুক্তিকে সমর্থন করেছে।
অন্য আরো ৩০ শতাংশ রিপাবলিকান চুক্তির বিপক্ষে মত দিয়েছে এবং প্রায় ৪০ শতাংশ রিপাবলিকান এখনো সিদ্ধান্তহীন।
বুধবার রয়টার্স/ইপসোস পরিচালিত একটি মতামত জরিপের ফলে এ তথ্য উঠে এসেছে।
ইরানের পরমাণু চুক্তির পক্ষে এক-তৃতীয়াংশ রিপাবলিকানের সমর্থনে চ্যালেঞ্জের মুখে পড়েছেন চুক্তির বিরোধিতাকারী রিপাবলিকান আইনপ্রণেতারা।
এতে করে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট বারাক ওবামার উদ্যোগে হওয়া পরমাণু চুক্তির বিরুদ্ধে রিপাবলিকান নেতাদের সরব প্রচারণার এ সময়টিতে খোদ রিপাবলিকান দলের মধ্যেই বিষয়টি নিয়ে তীব্র মতভেদ স্পষ্ট হয়ে উঠেছে।
ইরানের পরমাণু প্রকল্প নিয়ে তেহরান ও ছয় বিশ্বশক্তি গত সপ্তাহে একটি খসড়া চুক্তিতে উপনীত হয়। চুক্তি অনুযায়ী, ইরান অন্তত ১০ বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমিয়ে আনবে। এর বিনিময়েযুক্তরাষ্ট্র পর্যায় ক্রমে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে।
ইরানের সঙ্গে এ চুক্তির বিষয়ে আপত্তি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের রিপাবলিকান সিনেটররা। যদিও প্রেসিডেন্ট ওবামা চুক্তিতে হওয়ার বিশষে আশা প্রকাশ করেছেন। সিনেটরদের এ ব্যাপারেপ্রভাবিত করতে হোয়াইট হাউাজের পক্ষ থেকে ব্যাপক প্রচেষ্টাও শুরু হয়েছে।
কংগ্রেসে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ এবং তাদের অনেকেই মনে করেন, এ চুক্তি দেশের জন্য খুবই ক্ষতিকর হবে। তাদের ধারণা, এ চুক্তি সন্ত্রাসীদের মদদ দেবে। তাই হোয়াইট হাউজের জন্য দেশটিরজনগণের সমর্থন খুবই গুরুত্বপূর্ণ।
জরিপে আরো দেখা গেছে, ৫০ শতাংশ ডেমোক্র্যাট চুক্তির পক্ষে, ১০ শতাংশ বিপক্ষে এবং ৩৯ শতাংশ এখনো সিদ্ধান্তহীন।
আর যুক্তরাষ্ট্রের ওইসব নাগরিক যারা ওপরের দুই দলের কোনটিকেই সমর্থন করে না, তাদের মধ্যে ৩৩ শতাংশ চুক্তির পক্ষে, ২১ শতাংশ বিপক্ষে এবং ৪৫ শতাংশ এখনো সিদ্ধান্ত নেয়নি।
ইরানের সঙ্গে খসড়া চুক্তি হওয়ার পর ৩ এপ্রিল থেকে ৭ এপ্রিল এ জরিপ চালায় রয়টার্স। জরিপে ২,২৯১ জন প্রাপ্তবয়স্ক আমেরিকান নাগরিক অংশ নেন, যাদের ৮৯৩ জন ডেমোক্র্যাট, ৪০৩ জনরিপাবলিকান এবং ৩২০ জন নিরপেক্ষ।
