২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুবারকের দুর্নীতি মামলার বিচার পুনরায় শুরু

মিশরের একটি আদালতে দেশটির সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারক ও তার দুই ছেলের  বিরুদ্ধে দুর্নীতি মামলার বিচার কাজ পুনরায় শুরু হয়েছে।

রয়টার্স

রয়টার্স

Published : 04 Apr 2015, 08:18 PM

Updated : 25 Apr 2022, 01:12 PM

মুবারক ও তার ছেলেদের বিরুদ্ধে অভিযোগ, ক্ষমতায় থাকার সময় তারা কয়েকটি পারিবারিক ভবন সংস্কারে সরকারি তহবিল খরচ করেছে।

বর্তমানে কায়রোর সামরিক হাসপাতালে ভর্তি আছেন ৮৬ বছর বয়সী মুবারক।

২০১১ সালে ব্যাপক গণআন্দোলনের মুখে ক্ষমতা থেকে উৎখাত হন এই স্বৈরশাসক।

গত বছর মে মাসে দুর্নীতির এই মামলায় মুবারকের তিন বছর এবং তার দুই ছেলের চার বছর করে কারাদণ্ড দেয়া হয়।

জানুয়ারিতে মিশরের হাই কোর্ট মামলাটির রায় স্থগিত করে তা পুনবিচারের আদেশ দেয়।

মামলার রায় স্থগিত হয়ে যাওয়ায় ওই মাসেই মিশরের একটি আদালত মুবারকের দুই ছেলেকে ছেড়ে দেয়ার নির্দেশ দেয়।