২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও জার্মানউইংসের বিমানে গোলযোগ

ইতালির ভেনিসগামী জার্মানউইংসের একটি বিমানে গোলযোগ  দেখা দেয়ায় সেটি দিক পরিবর্তন করে জার্মানির স্ট্রুটগার্ট শহরে অবতরণ করেছে।

রয়টার্স

রয়টার্স

Published : 04 Apr 2015, 07:48 PM

Updated : 25 Apr 2022, 01:12 PM

শনিবার জার্মানউইংসের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

ধারণা করা হচ্ছে, উড্ডয়নের পর কোন ভাবে বিমানের জ্বালানি পড়ে যাচ্ছিল।

ফ্লাইট ফোরইউ৮১৪ বিমানটিতে ১২৩ জন যাত্রী এবং পাঁচ জন ক্রু ছিলেন। স্থানীয় সময় শনিবার সকাল ৯টা ৫৫ মিনিটে জার্মানির কলন শহর থেকে বিমানটি উড্ডয়ন করেছিল।

জার্মানউইংসের বিবৃতিতে বলা হয়, সমস্যা বুঝতে পেরে পাইলট উড়োজাহাজের একটি ইঞ্জিন বন্ধ করে দেয় এবং স্ট্রুটগার্টে দিকে রওয়ানা হয়।

“উড়োজাহাজের নিরাপত্তায় এটা একটি মানসম্মত প্রক্রিয়া। এটা জরুরী অবতরণ ছিল না।”

টেকনিশিয়ানরা উড়োজাহাজটি পরীক্ষা করেছেন।

সম্প্রতি জার্মানির রাষ্ট্রীয় বিমান সংস্থা লুফথানসার মালিকানাধীন সাশ্রয়ী বিমান পরিবহন নেটওয়ার্ক জার্মানউইংসের একটি বিমান বিধ্বস্ত হয়ে ১৫০ জন আরোহীর সবাই মারা যায়।