২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সমুদ্রে নিখোঁজ হওয়ার ৬৬ দিন পর উদ্ধার

সমুদ্রে দুই মাসের বেশি সময় নিখোঁজ থাকার পর যুক্তরাষ্ট্রের এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2015, 05:28 PM

Updated : 25 Apr 2022, 01:12 PM

বৃহস্পতিবার নর্থ ক্যারোলাইনা উপকূল থেকে ২০০ মাইল দূরে একটি জার্মান ট্যাঙ্কার যাওয়ার সময় লুইস জর্ডান (৩৭) নামের ওই ব্যক্তিকে খুঁজে পায়।

লুইসের নৌকাটিকে স্রোতের তোড়ে ভেসে যেতে দেখতে পেয়ে তাকে তুলে নেয়া হয় এবং হেলিকপ্টারে করে ভার্জিনিয়ার নরফোক হাসপাতালে পাঠানো হয়। 

২৩ জানুয়ারি নিখোঁজ হয়েছিলেন লুইস। তার পরিবারের সদস্যদের জানিয়েছেন, তিনি হাত দিয়ে মাছ ধরে খেয়ে ও বৃষ্টির পানি পান করে বেঁচে ছিলেন। তার  নৌকা কি কারণে উল্টে গিয়েছিল তা জানা যায়নি।

লুইসকে জীবিত ফিরে পাওয়ার আশাই ছেড়ে দিয়েছিলেন তার বাবা।কিন্তু শেষ পর্যন্ত নিরাপদেই উদ্ধার  পেলেন লুইস। নৌযানটি  উল্টে গিয়েছিল এবং লুই জর্ডানকে এর খোলে বসা অবস্থায় পাওয়া যায়।