২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়েমেন থেকে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী প্রত্যাহার

নাজুক নিরাপত্তা পরিস্থিতির কারণে ইয়েমেন থেকে বিশেষ অভিযান বাহিনীর প্রায় ১০০ সদস্যসহ বাকী কর্মীদের সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র।

রয়টার্স

রয়টার্স

Published : 22 Mar 2015, 12:36 PM

Updated : 25 Apr 2022, 01:09 PM

শনিবার যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এ খবর জানিয়েছে।

ইয়েমেনে আল কায়েদার শক্তিশালী একটি শাখার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী উদ্যোগ এই সেনা প্রত্যাহারে আরো বড় ধরনের বিপর্যয়ের মধ্যে পড়লো।  

এদিকে, ইয়েমেনি প্রেসিডেন্ট আব্দ-রাব্বু মনসুর হাদি’র অনুরোধে রোববার তার সঙ্গে জরুরী বৈঠকে মিলিত হচ্ছেন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতিনিধিরা।