৪ বছরে প্রথম নিরাপত্তা আলোচনায় চীন-জাপান
চীন এবং জাপান ৪ বছরের মধ্যে এই প্রথম উচ্চ পর্যায়ের নিরাপত্তা আলোচনায় বসেছে চীন এবং জাপান।
আঞ্চলিক এবং ঐতিহাসিক নানা ইস্যু নিয়ে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে এ আলোচনা হচ্ছে।
শনিবার দক্ষিণ কোরিয়ার সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার আগে অনুষ্ঠিত হচ্ছে টোকিওয় কর্মকর্তাদের মধ্যকার এ বৈঠক।
পূর্ব চীন সাগরের বিতর্কিত দ্বীপপুঞ্জ নিয়ে চীন-জাপানের সম্পর্ক খারাপ হওয়ার আগে দু’দেশের মধ্যে ২০১১ সালের শেষ দফা আলোচনা হয়।
