২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে বিমান হামলায় ৩৪ জঙ্গি নিহত

পাকিস্তানে সেনাবাহিনীর বিমান হামলায় ৩৪ জঙ্গি নিহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2015, 12:42 AM

Updated : 25 Apr 2022, 01:09 PM

সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, বুধবার দেশটির সীমান্তবর্তী খাইবার অঞ্চলে এ বিমান হামলা চালানো হয়েছে। তিরাহত এলাকায় এ হামলায়ই নিহত হয় ৩৪ জন।

তবে হতাহতের ব্যাপারে সঠিক তথ্য পাওয়া যায়নি। মানবাধিকার কর্মীরাও নিহতের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলেছে। তাদের দাবি, নিহত ব্যক্তিদের মধ্যে নারী ও শিশু রয়েছে।

আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর অভিযান শুরুর পর ২০০১ সাল থেকে তালেবানসহ কয়েকটি জঙ্গি গোষ্ঠী আদিবাসী অধ্যুষিত এসব অঞ্চলে আত্মগোপনে থেকে ঘাঁটি গড়ে তুলেছে।