২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘চীন অস্ত্র রপ্তানিতে তৃতীয়’

যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পরে বিশ্বের তৃতীয় বৃহত্তম অস্ত্র রপ্তানিকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে চীন। 

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2015, 04:13 PM

Updated : 25 Apr 2022, 01:08 PM

সোমবার স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (এসআইপিআরআই) প্রকাশিত নতুন একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

চীন ২০১০ সাল থেকে ২০১৪ সালের মধ্যে অস্ত্র রপ্তানিতে জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যকে ছাড়িয়ে গেছে।

বর্তমানে বিশ্ব বাজারে সরবরাহকৃত অস্ত্রের পাঁচ ভাগ চীন রপ্তানি করে।

রপ্তানিকৃত চীনা অস্ত্রের দুই-তৃতীয়াংশ এশিয়ার তিনটি দেশ, পাকিস্তান, বাংলাদেশ ও মিয়ানমার আমদানি করে। 

২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত এই পাঁচ বছরের মধ্যে আফ্রিকার ১৮টি দেশ চীন থেকে অস্ত্র কেনা শুরু করেছে।