২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইএস-এ যোগ দিতে যাওয়া ৩ ব্রিটিশ আটক

ইসলামিক স্টেটে (আইএস) যোগ দিতে সিরিয়ার যাওয়ার পরিকল্পনাকারী তিন ব্রিটিশ কিশোরকে আটক করেছে ইস্তাম্বুল। 

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2015, 10:54 PM

Updated : 25 Apr 2022, 01:08 PM

তুরস্কের কর্মকর্তারা রোববার জানান, গত শুক্রবার তাদেরকে আটক করা হয়েছে। তাদের নাম প্রকাশ করা হয়নি। ব্রিটিশ কর্তৃপক্ষ এ সপ্তাহেই তাদেরকে দেশ থেকে বিতাড়নের ব্যবস্থা নিচ্ছিল।

লন্ডনের পুলিশ বলেছে, ১৭ বছরের দুই কিশোর নিখোঁজ হওয়ার কথা তাদেরকে জানানোর পর তারা সিরিয়া ভ্রমণে যাচ্ছিল বলে ধারণা করা হয়। বিস্তারিত তদন্তে দেখা গেছে, তারা ১৯ বছর বয়সী আরেকজনকে সঙ্গে নিয়ে ভ্রমণ করেছে।

পুলিশের একটি বিবৃতিকে বলা হয়েছে, “কর্মকর্তারা তুরস্ক কর্তৃপক্ষকে সজাগ করেছে। এরপর তারা তিনজনকেই আটক করে সিরিয়ায় যাওয়া ঠেকায়। আটককৃতদেরকে তুরস্কের আটকে রাখা হয়েছে।”

এর আগে গতমাসে তুরস্ক হয়ে সিরিয়ায় গিয়ে আইএস এর সঙ্গে যোগ দেয় স্কুলে পড়ুয়া তিন ব্রিটিশ কিশোরি।