২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অঙ্ক না পারায় বিয়ে বাতিল!

বর ছোট্ট একটি অঙ্ক করতে না পারায় ভারতের উত্তর প্রদেশে এক কনে বিয়ের আসরেই বিয়ে বাতিল করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2015, 07:03 PM

Updated : 25 Apr 2022, 01:07 PM

পুলিশ জানায়, বিয়ের আসরে কনে বরকে ১৫ এর সঙ্গে ৬ যোগ করলে কত হয় তার উত্তর দিতে বলেছিল। বরের উত্তর ১৭। 

সহজ এই অঙ্কের ভুল উত্তর দেয়ায় বর অশিক্ষিত বলে কনে বিয়ে বাতিল করে দেয়। বরপক্ষ কনেকে অনেক ভাবে বোঝাতে চেষ্টা করেও ব্যর্থ হয়। 

পরে স্থানীয় পুলিশের মধ্যস্থতায় উভয় পরিবারের মধ্যে সমঝোতা হয় এবং দুই পরিবার বিয়ের আগে আদান-প্রদান করা উপহার ফের দেয়।

উত্তর প্রদেশের রসুলাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।গ্রামের মোহর সিং তার মেয়ে লাভলির বিয়ে রাম বরণ নামে এক ব্যক্তির সঙ্গে ঠিক করেন।

মোহর সিং বিবিসি’কে বলেন, “বিয়ের অনুষ্ঠান শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে লাভলি জানতে পারে রাম বরণ অশিক্ষিত এবং সে অশিক্ষিত কাউকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়।”

“বর যে পড়াশুনা জানে না সেটা তার পরিবার আমাদের জানায়নি। প্রথম শ্রেণী পড়ুয়া শিশুরাও যে অংক পারে বর সেটারও উত্তর দিতে পারেনি।”