ট্যুইটারে আইএস’র অনুসারী ৪৬ হাজার
ট্যুইটারে ইসলামিক স্টেটের (আইএস) রয়েছে কমপক্ষে ৪৬ হাজার সমর্থক। ৯২ পৃষ্ঠার একটি গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
গবেষণায় আরও দেখা যায়, অন্তত একহাজার একাউন্ট থেকে জঙ্গি সংগঠনটিকে সরাসরি সাহায্য করা হচ্ছে। এ সংখ্যা আরও বেশি ছিল। ট্যুইটার কর্তৃপক্ষ গতবছর সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে ওইএকাউন্টগুলো বন্ধ করে দেয়।
গুগল আইডিয়ার পৃষ্ঠপোষকতায় ‘আইএসআইএস টুইটার সেনসাস’ শিরোনামের এ গবেষণা পরিচালিত হয়।
আইএস’কে উৎসাহ ও সমর্থন জানাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের হার কেমন তা যাচাইয়ের জন্য এই প্রথম এ ধরনের গবেষণা হল। প্রতিবেদনে বলা হয়, “আইএসআইএস বিশ্বকে বড়সড় ধাক্কাদিতে সক্ষম হয়েছে।”
একটি সুশৃঙ্খল কেন্দ্রীয় ব্যবস্থাপনা দলের মাধ্যমে আইএস সমর্থকরা নিয়মিত বার্তা পাঠায় এবং কিভাবে সর্বোচ্চ প্রভাব বিস্তার করা যায় সে সম্পর্কেও তাদের খুব পরিষ্কার ধারণা আছে।
অনলাইনে চরমপন্থা বিষয়ক বিশেষজ্ঞ এবং প্রধান গবেষক জে.এম. বেগার বলেন, “জঙ্গিরা তাদের কাজে লাগতে পারে এমন যেকোন ধরনের প্রযুক্তিই ব্যবহার করবে। কিন্তু আইএস জঙ্গিরা অন্যান্য জঙ্গিসংগঠনের তুলনায় এ ব্যাপরে অনেক বেশি সফল হয়েছে।”
আইএস ট্যুইটার ও এর কর্মীদেরও হুমকি দিয়েছে। বেগার মনে করেন, আইএস ধীরে ধীরে উন্মুক্ত সামাজিক যোগাযোগ ফোরামের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে।
