২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালির জাতিসংঘ ঘাঁটিতে রকেট হামলা

মালির উত্তরাঞ্চলে জাতিসংঘের একটি ঘাঁটিতে রকেট হামলায় অন্তত তিনজন নিহত এবং ১২ জন আহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2015, 08:49 PM

Updated : 25 Apr 2022, 01:06 PM

মরু শহর কিদালে প্রায় ৩০ টি রকেট হামলায় এক শান্তিরক্ষী নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ মিশন। 

কয়েকটি রকেট দিকভ্রষ্ট হয়েছে। এতে নিহত হয় দুই বেসামরিক নাগরিক। হামলাটি কে চালিয়েছে তা পরিষ্কার জানা যায়নি। ওই এলাকায় জঙ্গিরা সক্রিয়।

জাতিসংঘ ঘাঁটিতে এ হামলার ঘটনা মধ্যেই রাজধানীতে শনিবার এক হামলায় ৫ জনকে হত্যার দায় স্বীকার করেছে আল-কায়েদা সংশ্লিষ্ট একটি গোষ্ঠী। পশ্চিমাদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে তারা।

অন্যদিকে, কিদালে জাতিসংঘ ঘাঁটিতে হামলাটি হয়েছে বোরবার। শান্তিরক্ষীরা পাল্টা জবাবে গুলি ছুড়েছে। কাছাকাছি শিবিরে একটি গোলায় দুই জন নিহত এবং কয়েকজন শিশু আহত হয়েছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।