ইসরায়ের নৌবাহিনীর গুলিতে ফিলিস্তিনি জেলে নিহত
ইসরায়েলের নৌবাহিনী গাজা উপকূলে একটি মাছধরা নৌকায় গুলি করে ফিলিস্তিনের একজন জেলেকে হত্যা করেছে।
গাজা হাসপাতাল কর্তৃপক্ষ রায়টার্সকে এ তথ্য দিয়েছে।
নিরাপত্তার কথা বলে ইসরায়েলের নৌবাহিনী গাজা উপকূলের বেশকিছু অঞ্চলে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করে দিয়েছে।
ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র বলেন, চারটি নৌযান মাছধরা এলাকা থেকে নিষিদ্ধ এলাকায় প্রবেশ করে। ইসরায়েলের নৌবাহিনী সেগুলোকে থামার নির্দেশ দেয়। কিন্তু নৌযানগুলো ওই নির্দেশ অমান্য করলে সেগুলো লক্ষ্য করে গুলি চালানো হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, নিহত জেলের নাম তৌফিক আবু রেয়ালা (৩৪)।
ফিলিস্তিনিদের যুক্তি, যে অঞ্চলটুকু মাছ ধরার জন্য উন্মূক্ত রাখা হয়েছে সেখান থেকে গাজার ১৮ লাখ মানুষের মাছের চাহিদা পূরণ করা সম্ভব হয় না।
গাজা ফিলিস্তিনের সংগঠন হামাজের নিয়ন্ত্রণে।
