২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাশার বাহিনীর বিমান হামলা আইএস কামান্ডার নিহত

সিরিয়ার মধ্যাঞ্চলে দেশটির সেনাবাহিনীর বিমান হামলায় ইসলামিক স্টেটের (আইএস) একজন কমান্ডারসহ জঙ্গি সংগঠনটির বেশ কয়েকজন সদস্য নিহত হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 07 Mar 2015, 09:34 PM

Updated : 25 Apr 2022, 01:06 PM

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটর্স শনিবার এ তথ্য জানিয়েছে।

নিহত কমান্ডারের নাম দীব হেদিজান আল-ওতাইবি বলে ধারণা করা হচ্ছে।

আইএস সমর্থকদের একটি দল টুইটারে পোস্ট করা একটি বিবৃতিতে আল-ওতাইবির মৃত্যুকে ‘শহীদের মৃত্যু’ বলে বর্ণনা করেছে।

তারা আল-ওতাইবির জীবিত এবং মৃতদেহের ছবি পাশাপাশি পোস্ট করেছে।

আল-ওতাইবি আবি আম্মার আল-জাজরাউই নামেও পরিচিত।

পর্যবেক্ষক দলটি জানায়, হামাদি ওমর শহরের কাছে ওই বিমান হামলায় মোট ২৬ জন আইএস জঙ্গি প্রাণ হারিয়েছে।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, এ হামলায় জঙ্গিদের একটি বড় গাড়ি বহর ধ্বংস হয়ে গেছে।

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট বাহিনী ইরাক ও সিরিয়ার আইএস জঙ্গিদের ওপর বিমান হামলা চালাচ্ছে।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদও দেশটির আইএস জঙ্গিদের বিরুদ্ধে বিমান হামলা চালিয়ে যাচ্ছে।