মালিতে নৈশক্লাবে হামলায় নিহত ৫
মালির রাজধানী বামাকোর একটি নৈশক্লাবে মেশিনগানের গুলিবর্ষণ ও গ্রেনেড হামলায় পাঁচজন নিহত হয়েছেন।
ক্লাবের বারে এক ফরাসি নাগরিককে গুলি করে হত্যা করা হয় বলে শনিবার নিজস্ব প্রতিবেদকের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।
পালিয়ে যাওয়ার সময় বন্দুকধারীরা ঘটনাস্থলে মালির দুই নাগরিককে গুলি করে হত্যা করে।
এরপর কাছাকাছি একটি রাস্তায় একটি গাড়িতে গ্রেনেড ছুঁড়ে এক বেলজীয়কে হত্যা করা হয়। অপর এক ইউরোপীয় আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়ার পর মারা যান।
