২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজেন্দ্র পাচৌরি হাসপাতালে

জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক প্যানেলের (আইপিসিসি) প্রধান রাজেন্দ্র পাচৌরিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2015, 06:35 PM

Updated : 22 Aug 2022, 11:47 AM

বুধবার একটি সূত্র বার্তা সংস্থা আইএএনএসকে এ তথ্য জানিয়েছে। “হ্যাঁ, তাকে (পাচৌরি) হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

পাচৌরির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ওঠার পর তিনি পদত্যাগ করেন।

জাতিসংঘের আইপিসিসি ব্যুরো মঙ্গলবার পাচৌরির জায়গায় ভাইস চেয়ারম্যান ইসমাইল আল গিজৌলিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করেছে।

দিল্লি ভিত্তিক এনার্জি অ্যান্ড রিসোর্স ইন্সটিটিউটে (টিইআরআই) গবেষণা বিশ্লেষক হিসেবে কর্মরত একজন নারী পাচৌরির বিরুদ্ধে থানায় যৌন হয়রানির এই অভিযোগ তোলেন। টিইআরআই’র মহাপরিচালক ছিলেন পাচৌরি।

২০১৩ সালের সেপ্টেম্বরে টিইআরআই তে যোগ দেন ওই নারী। কর্মক্ষেত্রে যোগ দেয়ার কয়েকদিনের মধ্যেই পাচৌরি অনাকাঙ্খিত ই-মেইল, টেক্সট এবং ফোন মেসেজ দিয়ে তাকে হয়রানি করা শুরু করেন বলে অভিযোগ তোলেন ওই নারী।

২০০২ সাল থেকে আইপিসিসি’র চেয়ারম্যান ছিলেন পাচৌরি। ২০০৭ সালে তিনি প্রতিষ্ঠানের পক্ষ থেকে নোবেল শান্তি পুরস্কার গ্রহণ করেন।