আফগানিস্তানে তুষারধসে মৃত ২০
আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলে পঞ্জশির প্রদেশের কয়েকটি গ্রামে ভয়াবহ তুষারধসে অন্তত ২০ জনের প্রাণহানি হয়েছে এবং তুষারের নিচে চাপা পড়েছে আরো বহু মানুষ।
প্রাদেশিক এক সরকারি কর্মকর্তা সিনহুয়াকে বলেছেন, “পঞ্জশির প্রদেশে মঙ্গলবার মধ্যরাতে ভারী তুষারপাতে নারী ও শিশুসহ ২০ জনের বেশি মানুষ নিহত এবং আরো বহু মানুষ নিখোঁজ হয়েছে।”
মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।
উত্তর-পূর্বাঞ্চলের বড় একটি এলাকা গত ২৪ ঘণ্টাই তুষারে ঢাকা পড়ে আছে। এর মধ্যে সৃষ্ট ঝড় ওই এলাকায় মারাত্মক বিপর্যয় ডেকে এনেছে বলে জানানো হয়েছে খবরে। তুষারধসের পর উপদ্রুত এলাকায় গেছে উদ্ধারকারী দল।
