‘আইএস পাকিস্তানের জন্য মারাত্মক হুমকি’
ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি গোষ্ঠী পাকিস্তানের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠেছে বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
পাক সংসদের উচ্চকক্ষ সিনেটের পররাষ্ট্র বিষয়ক স্ট্যান্ডিং কমিটিতে ব্রিফিং দেয়ার সময় পররাষ্ট্র সচিব ইজাজ আহমেদ চৌধুরি বলেন, দক্ষিণ এশিয়ায় আইএস-এর হুমকির ব্যাপারে সতর্ক রয়েছে পাকিস্তান সরকার।
পাকিস্তানের কোনো ব্যক্তি বা সংস্থা যেন এ গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ না রাখতে পারে তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে বলে জানান তিনি।
দক্ষিণ এশিয়া বিশেষ করে পাকিস্তানে আইএস-এর উপস্থিতি নেই বলে পাক স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করার কয়েক দিনের মধ্যেই এ বক্তব্য দিলেন ইজাজ আহমেদ।
