আফগানিস্তানে বন্দুকধারীদের হাতে অপহৃত ৩০
আফগানিস্তানে মুখোশ পরা বন্দুকধারীরা হাজারা সংখ্যালঘু জাতিগোষ্ঠীর ৩০ জনকে অপহরণ করেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
তারা ইরান থেকে বাসে করে কাবুলের পথে ভ্রমণের সময় জাবুল প্রদেশের কাছে অপহৃত হয়। এ ঘটনার দায় কেউ স্বীকার করেনি।
মুক্তিপণের জন্য অপহরণের ঘটনা আফগানিস্তানে প্রায়ই ঘটে। আফগান হাজারারা বেশির ভাগই শিয়া মুসলিম।
প্রত্যক্ষদর্শীরা বলেছে, মুখোশ এবং কালো পোশাক পরে বন্দুকধারীরা সোমকার রাতে জাবুল প্রদেশের কান্দাহার থেকে কাবুলগামী সড়কে দুটো বাসের একটি বহর থামায়। এরপর তারা ৩০ জনকে অপহরণ করে নিয়ে যায়। তবে নারূ ও শিশুদের নিয়ে যায়নি তারা।
