২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ইউক্রেইনের লড়াইয়ে নিহতের সংখ্যা ৫,৮০০’

পূর্ব ইউক্রেইনের লড়াইয়ে নিহতের সংখ্যা অন্তত ৫ হাজার ৭৯৩ বলে জানিয়েছে জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক সমন্বয় কার্যালয়(ওসিএইচএ)সর্বসাম্প্রতিক এক প্রতিবেদনে একথা বলেছে।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2015, 09:36 PM

Updated : 22 Aug 2022, 11:46 AM

সংঘর্ষে আহতের সংখ্যা ১৪ হাজার ৫৯৫ বলেও উল্লেখ করেছে ওসিএইচএ। প্রতিবেদনে বলা হয়েছে, মোট ৬৩ জন শিশু নিহত এবং ১৬৯ জন আহত হয়েছে। আর ১০ লাখেরও বেশি মানুষ দেশের ভেতরেই উদ্বাস্তু হয়েছে।

ওসিএইচএ বলেছে, কিয়েভ এবং স্বাধীনতাকামী মিলিশিয়াদের মধ্যে হওয়া ১৫ ফেব্রুয়ারির যুদ্ধবিরতি চুক্তি পূর্ব ইউক্রেইনের বেশির ভাগ অংশেই বৈরিতা কমিয়েছে।যদিও দিবালিৎসিভ ও অন্যান্য শহরে সংঘর্ষ চলছে।