সিরিয়ায় ৫৬ খ্রিস্টানকে অপহরণ করেছে আইএস
সিরিয়ার আল-হাসাকা প্রদেশ থেকে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা ৫৬ জন খ্রিস্টান ধর্মাবলম্বীকে অপহরণ করেছে।
সিরিয়ার সংঘাত ও লড়াই পর্যবেক্ষণকারী একটি গোষ্ঠী এই তথ্য জানিয়েছে।
লন্ডনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, অপহৃত খ্রিস্টানরা আসিরিয়ান সংখ্যালঘু সম্প্রদায়ের।
তাল শামিরাম শহর থেকে তাদের অপহরণ করা হয়।
তাল হারমোস শহর থেকেও ১০ জনের বেশি আসিরিয়ান খ্রিস্টানকে আইএস জঙ্গিরা অপহরণ করেছে।
উগ্র সুন্নি জঙ্গিগোষ্ঠী আইএস সদস্যরা সিরিয়াজুড়ে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর দমন-পীড়ন, হামলা ও হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে।
অতি সম্প্রতি লিবিয়ায় আইএস জঙ্গিরা ২০ জন মিশরীয় ক্যাথলিক খ্রিস্টানকে গলা কেটে হত্যা করার দৃশ্য ভিডিও করে তা ইন্টারনেটে প্রকাশ করে।
