২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাইজেরিয়ার ‘বাগা' পুনর্দখল করেছে সেনাবাহিনী

নাইজেরিয়ায় গতমাসে জঙ্গি গোষ্ঠী বোকো হারামের দখল করে নেয়া উত্তর-পূর্বের শহর বাগা পুনর্দখল করেছে সেনাবাহিনী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2015, 08:05 PM

Updated : 22 Aug 2022, 11:46 AM

শনিবার বিমান হামলা চালানোর মধ্য দিয়ে এ সীমান্ত শহরটি দখল করে নাইজেরিয়া বাহিনী।

জঙ্গি তৎপরতার বিরুদ্ধে এ এক গুরুত্বপূর্ণ জয়। ৪টি আফ্রিকার দেশের যৌথ সেনাবাহিনীর সদরদপ্তর হওয়ার কারণে বাগা শহরটি গুরুত্বপূর্ণ।

শহরটিতে ৩ জানুয়ারিতে হামলা চালানোর দায় স্বীকার করে বোকো হারাম জঙ্গিরা। ওই হামলার মধ্য দিয়েই শহরটি জঙ্গিদের দখলে চলে যায়।