২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পৃথিবীতে জীবনের বিকাশ ঘটে ৩২০কোটি বছর আগে

৩২০ কোটি বছরেরও বেশি আগে পৃথিবীতে জীবনের বিকাশ ঘটেছিল। প্রাচীন একটি পাথর নিয়ে গবেষণার পর গবেষকরা এ ধারণায় পৌঁছেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2015, 09:44 PM

Updated : 22 Aug 2022, 11:43 AM

ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এ সংক্রান্ত তথ্য প্রমাণ খুঁজে পেয়েছেন। গবেষকরা জানান, ৩শ’২০ কোটি বছর আগে বাতাস থেকে নাইট্রোজেন গ্রহণ করার এবং সেটিকে একটি বিশেষ ফর্মে পরিবর্তন করার প্রমাণ পাওয়া গেছে।

বর্তমানে বিশ্বব্যাপী প্রচলিত ধারণা অনুযায়ী, প্রায় ২শ’ কোটি বছর আগে পৃথিবীতে জীবনের বিকাশ ঘটেছে।

গবেষকদের একজন পৃথিবী এবং মহাকাশ বিজ্ঞানের অধ্যাপক রজার বুক বলেন, “সবার ধারণা বৈরী পৃথিবীতে প্রাচীন জীবরা কোন রকমে টিকে ছিল এবং এমন নয় যে নাইট্রোজেন গ্রহণ শুরু করার পর হঠাৎ করেই জীবরা বাড়তে শুরু করেছে, পরিপুষ্ট হতে শুরু করেছে এবং বিবর্তিত হতে শুরু করেছে।”

গবেষকরা দেখিয়েছেন, পৃথিবীর শুরুর দিকেও বায়ুমণ্ডলে নাইট্রোজেনের অভাব ছিল না। যদিও নাইট্রোজেন জীবের বিকাশ ও বিবর্তনে বড় ভূমিকা রেখেছে।

গবেষকরা দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার উত্তরপশ্চিমাঞ্চল থেকে সংগ্রহ করা ২৭৫ কোটি থেকে ৩২০ কোটি বছর আগের ৫২টি নমুনা পরীক্ষা করে এ সিদ্ধান্তে পৌঁছেছেন।

পৃথিবীর প্রাচীনতম পাথর খন্ডের মধ্যে এগুলোও সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ভালোভাবে সংরক্ষিত পাথর।

এমনকি সবচেয়ে পুরনো পাথরগুলো যেগুলো ৩২০ কোটি বছর আগের বলে ধারণা করা হয় সেগুলোতেও বাতাস থেকে নাইট্রোজেন গ্রহণের প্রমাণ পাওয়া গেছে।

বুক বলেন, “জীবের বিকাশ যে ধারণা চেয়ে আরো কয়েকশ বছর আগে ঘটেছিল এটা তার শক্ত প্রমাণ।”

প্রকৃতি বিষয়ক জার্নালে এ গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়।