২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেক্সিকোতে বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১৬

মেক্সিকোতে মালবাহী ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষে দুই শিশুসহ অন্তত ১৬ জন নিহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2015, 06:33 PM

Updated : 12 Oct 2022, 03:17 PM

মেক্সিকোর উত্তরাঞ্চলের রাজ্য টামাউলিপাসের আনাহুয়াক শহরে এ দুর্ঘটনায় আরও ৩০ জন আহত হয়েছে।

রেল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, শুক্রবার স্থানীয় সময় ১৭টা ২৫ মিনিটে (২৩:২৫ জিএমটি) ওই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনাস্থল থেকে তোলা ছবিতে দেখা যায়, প্রচণ্ড সংঘর্ষে বাসটির সামনের দিকের অর্ধেকটা দুমড়ে মুচড়ে গেছে।

স্থানীয় কর্তৃপক্ষের ধারণা, লেভেল ক্রসিংয়ে লাল বাতি জ্বালিয়ে থামার সংকেত দেয়া হলেও বাস চালক তা অবজ্ঞা করেছিলেন।

এছাড়া বাসটি ৪০ আসনের হলেও তাতে ৬০ জনের বেশি যাত্রী ছিল।

আনাহুয়াক শহরের মেয়র দেসিদেরিও উরতিয়াগা বলেন, দুর্ঘটনায় পড়া বাসের চলক জীবিত আছেন বলে আমি খবর পেয়েছি। চালকের গাফিলতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে কিনা সেটা তদন্ত করে দেখা হচ্ছে।