২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফেইসবুক অ্যাকাউন্টের উত্তরাধিকারী

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক অ্যাকাউন্টের উত্তরাধিকারী অনুমোদন করার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2015, 02:26 PM

Updated : 12 Oct 2022, 03:17 PM

কোন ব্যক্তির মৃত্যুর পর তার অ্যাকাউন্ট পরিচালনা ও সেখান থেকে বিভিন্ন মন্তব্য করা যেন সম্ভব হয় সেজন্যেই পরিবারের একজন সদস্যকে উত্তরাধিকারী করার বিষয়টি ফেইসবুক কর্তৃপক্ষ গ্রহণ করেছে।

বৃহস্পতিবার ফেইসবুক কর্তৃপক্ষের দেয়া ঘোষণায় বলা হয়, মনোনীত উত্তরাধিকারী ব্যক্তি প্রয়াত ব্যক্তির বন্ধু ও আত্মীয়স্বজন যারা যোগাযোগের এই মাধ্যমটিতে সংযুক্ত ছিলেন না তাদের পাঠানো রিকোয়েস্টে সাড়া দিতে পারবেন। এমন কি প্রয়াত ব্যক্তির প্রোফাইল এবং ফাইলে ছবি আপলোট করাসব বিভিন্ন মন্তব্যও করতে পারবেন।

প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে এই সেবা চালু করার ঘোষণা দিলেও অচিরেই পৃথিবীর অন্যান্য দেশেও এটি সম্প্রসারণের পরিকল্পনা করা হচ্ছে বলে ফেইসবুক জানিয়েছে।

এখনো পর্যন্ত ফেইসবুক ব্যবহারকারী কোন ব্যক্তি মারা যাওয়ার পরও তার অ্যাকাউন্ট এই সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে রয়ে যাচ্ছে। যদিও সেগুলোর কোন তৎপরতা থাকে না। সেখানে আর কেউ প্রবেশও করতে পারে না কিংবা ওই অ্যাকাউন্টে আর কারো এডিট করারও সুযোগ থাকে না।

ফেইসবুক জানিয়েছে, প্রয়াত মানুষের নিকটজনের সঙ্গে কথা বলে তারা এই সিদ্ধান্তে পৌঁছেছেন, যারা মারা গেছেন তাদের জন্যেও কিছু করার সুযোগ রয়েছে।

যুক্তরাষ্ট্রের একডজনেরও কম রাজ্যে অনলাইন কর্মকাণ্ড নিয়ন্ত্রণে আইন রয়েছে।

ভার্জিনিয়ায় কোন ফেইসবুক ব্যবহারকারীর মৃত্যু হলে তার পিতামাতা অথবা বৈধ প্রতিনিধি অ্যাকাউন্টটির নিয়ন্ত্রণ নিতে চাইলে তা নেয়ার অনুমোদন রয়েছে।

২০১৩ সালে গুগল সর্বপ্রথম জিমেইল ও ক্লাউড স্টোর সার্ভিসে অনলাইন উত্তরাধিকারী মনোনয়নের বিষয়টি অনুমোদন করেছিল।