মার্কিন জিম্মির মৃত্যু নিশ্চিত করেছেন ওবামা
ইসলামিক স্টেটের (আইএস) হাতে জিম্মি মার্কিন ত্রাণকর্মী কায়লা মুলারের মৃত্যু মঙ্গলবার নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা।
এর জন্য দায়ীদের খুঁজে বের করে বিচারের আওতায় আনারও অঙ্গীকার করেছেন তিনি।
মুলারের পরিবারও এক বিবৃতিতে তার মৃত্যু নিশ্চিত করে বলেছে, তারা এ খবরে মর্মাহত। একইসঙ্গে ২০১৪ সালে বন্দি অবস্থায় লেখা মুলারের একটি চিঠির কপিও প্রকাশ করেছে তার পরিবার।
অ্যারিজোনার ত্রাণকর্মী ২৬ বছর বয়সী মুলারকে যে ভবনে বন্দি রাখা হয়েছিল সেটিতে জর্ডানের বিমান হামলায় সে মারা গেছে বলে জানিয়েছিল আইএস। এর চারদিন পর তার মৃত্যুর খবর নিশ্চিত করলেন ওবামাসহ মুলারের পরিবার।
জর্ডান মুলারের মৃত্যু নিয়ে আইএস এর ওই দাবির ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছে।
