২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়ার আনোয়ার ইব্রাহিম দোষী সাব্যস্ত

বিকৃত যৌনাচারের অভিযোগে মালয়েশিয়ার সর্বোচ্চ আদালত দেশটির বিরোধীদলীয় নেতা আনোয়ার ইব্রাহিমকে দোষী সাব্যস্ত করেছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 10 Feb 2015, 11:46 AM

Updated : 25 Apr 2022, 01:00 PM

মঙ্গলবার দিনের কোনো এক সময় তার সাজা ঘোষণা করা হবে বলে ধারণা করা হচ্ছে।

ইব্রাহিমের বিরুদ্ধে দায়ের করা এই মামলাটিকে রাজনৈতিক মামলা বলে দাবি করে আসছেন তার সমর্থকরা।

ফেডারেল আদালতের পর্যবেক্ষণে গত মার্চে আপিল আদালতের দেয়া রায়ের বিবরণ তুলে ধরা হয়। ওই রায়ে ৬৭ বছর বয়সী ইব্রাহিমকে রাজনৈতিক সহকর্মীর সঙ্গে বিকৃত যৌনাচারে লিপ্ত হওয়ার কারণে দোষী সাব্যস্ত করা হয়েছিল।

মুসলিম প্রধান মালয়েশিয়ায় বিকৃত যৌনাচার আইনত নিষিদ্ধ। দেশটিতে এই ধরনের অপরাধে সর্বোচ্চ ২০ বছরের সাজা দেয়ার বিধান আছে।